• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

আইপিএল-বিশ্বকাপ অনিশ্চিত শামির

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: অনেক দিন ধরে মোহাম্মদ শামির চোট নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে নীরবতা ভেঙে শামি নিজেই গোড়ালিতে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন, গোড়ালিতে অস্ত্রোপচারের পর এখন তিনি দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায়। গত সোমবার অস্ত্রোপচার হয় শামির। অস্ত্রোপচারের টেবিলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রæতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।’
অস্ত্রোপচারের পর তাঁর আইপিএলে খেলতে না পারা একরকম নিশ্চিতই। শঙ্কা আছে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অবশ্য দলের বাইরে শামি। তবে শামির চোট বড় ধাক্কা আইপিএলে তাঁর দল গুজরাট টাইটানসের জন্য। গত মৌসুমে দলটির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছিলেন শামি। যদিও ফাইনালে চেন্নাই সুপার কিংসের হেরে গিয়েছিল গুজরাট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com