• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৭
সর্বশেষ :
বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে গত মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এরআগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন। রাষ্ট্রপতি গত মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন। আশিক চৌধুরী জানান, পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে পৌঁছান। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে অভিবাদন জানান। এই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্য ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য ২০২৩ সালের ১৮ অক্টোবর মাসে ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com