• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

ইতিবাচক নৈপুণ্যে সুদানের বিপক্ষে

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফিফা র‌্যাঙ্কিয়ে ১২৭ নম্বরে থাকা সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। ৫৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, জামাল-জিকোদের পারফরম্যান্স খুব ইতিবাচক ছিল। গত ২ মার্চ থেকে সৌদি আরবের আল তাইফে ঘাটি গেড়েছে বাংলাদেশ। প্রথম সাত দিনের অনুশীলনের পর নিজেদের যাচাই করার জন্য আফ্রিকার দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪মার্চ সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচের ইতিবাচক পারফরম্যান্সে আপাতত সন্তুষ্ট কাবরেরা। এই স্প্যানিয়ার্ড বলেছেন,’প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরণের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কি করতে পারলাম। এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আজ মঙ্গলবার বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন।’ তবে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। এরা হালকা চোটে ভুগছেন। তবে আজ মঙ্গলবার থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com