• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯
সর্বশেষ :
কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার

সালাউদ্দিন হামজাকে নিয়ে আসতে চান

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: হার্টে অস্ত্রোপচারের পর প্রায় তিন মাস পর গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে সব শেষ বাফুফে ভবনে তিনি এসেছিলেন গেল বছরের ১৬ ডিসেম্বর। সেদিনই অসুস্থ হয়ে যান ভর্তি হন হাসপাতালে এর পর অপারেশন। এর পর জার্মানিতে পর্যবেক্ষক। গত পরশু মঙ্গলবারই ফিরেছেন দেশে। আর ফিরেই সময়ক্ষেপণ না করে পরদিনই নিজের কার্যালয়ে। এখানে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর সেখানেই নানান বিষয়ের পাশাপাশি কথা বলেন দেশের ফুটবলের বর্তমান হট টপিক হামজা চৌধুরীকে নিয়ে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরির লাল-সবুজের জার্সিতে খেলার বিষয়ে। এর মধ্যে স¤প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সমর্থক হামজাকে প্রশ্ন করে বাংলাদেশ দলে খেলার প্রসঙ্গে জবাবে তিনি হাসি দিয়ে সম্মতি দেন। আর তাতেই তাকে নিয়ে চলা আলোচনা আরও জোড়ালো ভাবে শুরু হয়। তাই বাফুফে সভাপতিতে লম্বা সময় পর পেয়ে হামজা চৌধুরীকে নিয়ে তাদের ভাবনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’ তবে বিষয়টি যে এত সহজ নয়, তা-ও জানিয়ে দেন তিনি বলেন, ‘হামজা একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। এটা সম্পূর্ণ হামজার নিজস্ব ও তার ক্লাবের বিষয়। আমাদের অফিস যোগাযোগ করেছে, হামজা খেলতে চাইলেই খেলতে পারবে, বিষয়টি এমন নয়। খেলতে চাইলে আগে তাকে তার ক্লাবের ছাড়পত্র নিতে হবে। তারপর কী তার চাহিদা, সেটাও জানতে হবে। সে খেলতে চাইলে আমরা তাকে কেন নেব না? সেধে সেধে নেব। তবে, বিটুয়িন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস—অনেক দূরত্ব রয়েছে।’ এদিকে হামজা চৌধুরীকে নিয়ে কাজী সালাউদ্দিনের উক্তি ব্যবহার একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন জায়গায় দেখা যায়। সেখানে লেখা দেখা যায় বাফুফে সভাপতি নাকি বলেছেন, তাকে (হামজাকে) বাংলাদেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে। হামজা চৌধুরীর প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল তাই সে বিষয়টিও সামনে আনেন এক গণমাধ্যম কর্মী এর জবাবে বাফুফে সভাপতি বলেন, ‘আমাকে দেখলে কি পাগল মনে হয়? হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। হামজা বাংলাদেশে খেলতে চাইলে তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে—এ কথা কেউ যদি বলে তাহলে তো সে পাগল।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com