• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৫
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

জাকের প্রথমবার ওয়ানডে দলে লিটনের পরিবর্তে

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক। শনিবার সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লিটনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসেনি। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার। তাই সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দলে ডাক পাওয়া জাকের। প্রথম টি-টোয়েন্টিতে জাকের ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com