• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩২
সর্বশেষ :
নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা

‘ডেডবডি’ মুক্তির অনুমতি পেয়েছ

প্রতিনিধি: / ৩১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন: গত বছর অক্টোবরে মহরত হয় নতুন ছবি ‘ডেডবডি’র। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওসম সানী। ওই সময় তার মেকআপ গেটআপ আলাদা করে নজরে আসে। অবশেষে শুটিং শেষে মুক্তির মিছিলে চলে এসেছে ছবিটি। ছবির মুক্তি সামনে রেখে শুরু হচ্ছে প্রচারণা। কদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। স¤প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমাকে। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান পরিচালক মোহাম্মদ ইকবাল। সেন্সর পাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময় পরিকল্পনা ছিল এটি আসছে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। সে অনুযায়ী আমরা আমাদের কাজ শেষ করেছি। আশা করছি, আসছে ঈদে দর্শকদের কাছে পৌঁছতে পারব ছবিটি নিয়ে।’ ইকবাল আরো বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি, এ ছবি তাক লাগিয়ে দেবে।’ সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com