• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৩
সর্বশেষ :
বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে, আশা সেতুমন্ত্রীর

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

এ বছর ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘এখানে যানজট নিরসনে সিগন্যাল সিস্টেমটা জরুরি। প্রধানমন্ত্রীও এটি বলেছেন। সিগন্যাল সিস্টেমটা চালু হলে যানজট নিরসনে এটির ভূমিকা থাকবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটি প্রকল্পের জন্য এবছর সেরকম দুর্ভোগ হবে না। এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরও সহজ হবে। এ কারণে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে।’ তিনি বলেন, ‘ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ঈদের আগে ও পরে ট্রাক-ভারী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ, সেটি তারা যদি নিষ্ঠার সঙ্গে পালন করে যাতে যানজট দূর করা যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল। কিন্তু সেটি এবার আরও সমাধান হয়ে গেলো। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে সিগন্যাল বাতি চালুর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। কবে শেষ হবে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com