• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

কলেজছাত্রীকে ধর্ষণ: বড় মনিরকে সভাপতির পদ থেকে অপসারণ

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে অসদাচারণ ও ধষর্ণের অভিযোগে টাঙ্গাইলের লোকমান ফকির মহিলা কলেজের সভাপতি মো. গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান এতথ্য জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলন, একজন কলেজ শিক্ষার্থীর সঙ্গে অসদাচারণ ও ধর্ষণের অভিযোগ উত্থাপিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টাঙ্গাইলের লোকমান ফকির মহিলা কলেজের সভাপতি মো. গোলাম কিবরিয়াকে তার পদ থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভাপতি পদে তার মনোনয়ন বাতিল করে টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, এডহক কমিটির মেয়াদ হবে আগামী ১০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। স¤প্রতি টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ঢাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। গত ২৯ মার্চ রাতে জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে পুলিশ রাজধানীর তুরাগ থানার এলাকার প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। তাকে অস্ত্রের মুখে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com