• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৪
সর্বশেষ :
নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা

আয়েশা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’র সিজন ১৭’তে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পান অভিনেত্রী ও মডেল আয়েশা খান। ইতোমধ্যে টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত নাম তিনি। তবে এই অভিনেত্রীকেই হতে হয়েছিল হেনস্তার শিকার। সেটাও মুম্বাইয়ের রাস্তায়! স¤প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আয়েশা। অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালে দাঁড়িয়েও একটা মেয়ে নিরাপদ নয়। তাকে রাস্তাঘাটে নানা অপমান সহ্য করতে হয়।’ সাক্ষাৎকারে আয়েশা তিনটি ঘটনার কথা উল্লেখ করলেন। যেখানে বার বার তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করা হয়। আয়েশা বলেন, ‘একটা মডেল শুট করছিলাম। আমাকে একটা নেটের তৈরি পোশার পরতে হয়েছিল। আর বলা হয়েছিল, ওই পোশাকের ভিতর যেন অন্তর্বাস না পরি। আমি প্রথমে আপত্তি করায় আমাকে বলা হয়েছিল মাধুরী দীক্ষিতও পরেছিলেন। তুমি এরকম না করলে কখনও স্টার হতে পারবে না!’ আয়েশার আরও বলেন, ‘আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমাকে ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।’ এই সাক্ষাৎকারে আয়েশা আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। আয়েশা বলেন, ‘তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ করে এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ! তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।” আয়েশার কথায়, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com