• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির

দেবহাটা  উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৭০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
দেবহাটা  উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) এ উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ২৭৬৮ ভোটের মধ্যে সাবেক ইউপি সদস্য রওনকুল ইসলাম রিপন টিউবওয়েল প্রতিক নিয়ে ১৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনিসুজ্জামান (সুজল) ফুটবল প্রতিক নিয়ে ৭৪১ ভোট এবং অপর প্রার্থী আমানউল্লাহ হোসেন তালা প্রতিক নিয়ে ৬৮৮ টি ভোট পেয়েছেন। আর বাতিল হয়েছে ২৪টি ভোট।
উল্লেখ্য যে, কুলিয়া ইউনিয়নের বহেরা ওয়ার্ডের মেম্বার সামছুজ্জামান (ময়না), গত ২৩ জানুয়ারি-২৪ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার পরিপেক্ষিতে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে রওনকুল ইসলাম রিপন বিগত ১৭বছর ইউপি সদস্য হিসাবে ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০২২ সালে অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে রওনকুল ইসলাম রিপন পরাজিত হন।
কিন্তু উপ-নির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com