• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময় শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি

আশাশুনিতে মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ

আশাশুনিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের আগেই কটুক্তি কারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার জনগণের মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশ উপস্থিত হয়ে মানববন্ধনের প্রয়োজনীয়তা না থাকায় বন্ধের আহবান জানালে জনতা মানববন্ধন বন্ধ ঘোষণা করেন।

 

এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকাশ হোসেন, সাতক্ষীরা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পনিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ শাহিন আলম।

 

বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রিয় নবী সম্পর্কে কটুক্তির ব্যাপারে আপনাদের মনের অবস্থা সম্পর্কে আমরাও উপলব্ধি করতে পারছি। আপনারা যার জন্য মানববন্ধন করবেন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আইনের আওতায় সোপর্ধ করা হবে। আপনারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এসময় সমবেত প্রতিবাদী জনতা তাদের কর্মসূচি পরিহার করে স্বস্ব বাড়িতে চলে যায়।

 

পুলিশ এর আগে অভিযান চালিয়ে কটুক্তির অভিযোগে মিত্র তেঁতুলিয়া গ্রামের মন্টু অধিকারী ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর ছেলে রাকেশ অধিকারী (২৩) ও তার ছোট ভাই রাহুল অধিকারী (১৮) কে গ্রেফতার করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com