• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান

শ্যামনগরে পরিকল্পিতভাবে বোনের হ ত্যা’র সু-বিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে ভাইয়ের অভিযোগ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
অভিযোগ

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পরিকল্পিতভাবে বোনকে হত্যা করায় ভাই সু-বিচারের দাবিতে বিভিন্ন প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেছে।
শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ী (ঝাপালী) গ্রামের মৃত ওয়াহেদ আলী পাড়ের পুত্র মোঃ হামজার আলী পাড় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান,  অফিসার ইনচার্জ শ্যামনগর থানা  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করেছেন- বিবাদী একই গ্রামের মৃত বাকের আলী সানার পুত্র কওছার আলী সানা (৫৩) আমার ভগ্নিপতি।
৩০ বছর পূর্বে ইসলামি শরিয়াহ মতে আমার বোন মোছাঃ কহিনুর খাতুনকে বিবাহ করে। আমার বোন ২ পুত্র ও ২ কন্যা সন্তানের মাতা। শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে আসতেছে। উক্ত কওছার পরনারী লোভের বশবর্তী হয়ে পুনরায় অন্যত্র বিবাহ করে। বিবাহের পর থেকে আমার বোনকে মারপিট ও বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। আমার বোন নিজ সন্তানের দিকে চেয়ে সকল নির্যাতন সহ্য করে আসছে। সম্প্রতি দেশে বৈসম্য বিরোধী আন্দোলন চলতে থাকায় এ সুযোগে ০৪/০৮/২০২৪ তারিখ সকাল সাড়ে ৮ টায় ঘরের মধ্যে ফেলে উক্ত কওছার আলী আমার বোনকে বেপরোয়া মারপিট করে মারাত্মক যখম করে। আমার বোনের সন্তান রাসেল গ্রাম্য ডাক্তার দেখালে ডাক্তার বলে মারা গেছে।
বিষয়টি থানায় মামলা করার চেষ্টা করলে আমার ভগ্নিপতি তার ভাইদের সহযোগীতায় আমাদেরকে না জানিয়ে  রাত সাড়ে ৯ টায় দাফন সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকার সুধি মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করায় সুষ্ঠু সু-বিচারের দাবিতে ইউপি চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানিয়েছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com