• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করলেন এসিল্যান্ড

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি'র উদ্বোধন

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বিশ্বের বৃহত্তম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আশাশুনি উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মাহবুবুল হক, অফিস সহকারী সোলাইমান হোসেন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি (আইডিপি-কোষ্ট) এর আশাশুনি উপজেলা ম্যানেজার আছাদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার দাবি প্রবাল কুমার বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার বিসিইউপি মন্জুয়ারা খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার দাবি মিঠুন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চত্বর ও মানিকখালী ব্রিজ থেকে শুরু করে ব্র্যাক অফিস সংলগ্ন সদর ইউনিয়নের দুর্গাপুর স্কুল পর্যন্ত ১০০০টি কদবেল গাছ, ১০টি বকুল ফুল গাছ, এবং ১০টি কৃষ্ণচূড়া গাছ সহ বিভিন্ন ফুলের চারা রোপন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com