• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি / ৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক রূপালী বাংলাদেশ-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেছেন সাতক্ষীরা-০১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি সাংবাদিক আব্দুল মোমিনের বাড়িতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

 

জানা যায়, গত ১১ ডিসেম্বর সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার তালা উপজেলার প্রশাসনিক ভবনে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিক আব্দুল মোমিন অন্য একটি সংবাদের কাজে তালা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পথে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ‘৩০ মাইল’ এলাকায় লস্কার তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়।

 

দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন।

 

এ সময় অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, তালা উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ইয়াসিন সরদার, যুব কমিটির সরুলিয়া ইউনিয়ন সহ-সভাপতি সেলিম আহাম্মেদসহ জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com