• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

দেবহাটা উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় সভায় শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিষ্ট রায়হান কবির।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশফিয়াতুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসের ডাঃ শরিফ আহম্মেদ, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, আশার আলোর প্রতিনিধি রবিউল ইসলাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রী বিশ্বাস প্রমুখ।

 

সভাটি সঞ্চালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com