• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে বাঘ বিধবাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আহত নারী বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে। আহতের নাম মোছাঃ কুলসুম খাতুন (৪৪)।

 

তিনি জানান, ২০০৯ সালে তার স্বামী মৃত সামাদ গাজী সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন। এরপর থেকে তিন কন্যা সন্তান নিয়ে নদীর চরের ভরাট জায়গায় কুঁড়েঘর তুলে বসবাস করে আসছেন তিনি।

 

কুলসুম খাতুনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মিলন, শাহ আলম, শহিদুল খাঁসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

 

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com