• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আব্দুস সালামকে ক্রেস্ট উপহার দিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির

জিএম আমিনুল হক / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির ২১ জানুয়ারি বুধবার আকস্মিকভাবে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে তাকে ক্রেস্ট উপহার দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির।

 

পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টির সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আগামীতে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষক ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আবুল খায়ের।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো. হাবিবুর রহমান, রুহুল আমিন বাবলু, রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, শ্বাশত সুন্দর মন্ডল, শর্মিষ্ঠা মজুমদার, মাওলানা কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com