• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রৈয়দশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও মাওলানা ইদ্রিস আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ, বিএনপি কিম্বা অন্য কেনো দল আমার শত্রু নয় চাদাবাজরাই আমার প্রধান শত্রু, চাঁদাবাজ মুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য হলে আপনাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদের থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা, অধ্যাপক গাজী সুজায়াত আলী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা, ডা. আফতাব উদ্দীন, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান,মাহফুজুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এ জি.এস মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শাহ আলম, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, যুব জামায়াতের মেস্তাফিজুর রহমান রেন্টু, মাষ্টার আমিনুর রহমান, মাওলানা কবিরুল ইসলাম প্রমুখ। ‎

 

জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com