• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪
সর্বশেষ :
সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির

আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহসেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের ১০দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান,প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেন প্রমুখ।

 

পথসভা শেষে ১০সহস্রাধীক নেতা কর্মীর উপস্থিতিতে একটি বিশাল মিছিল পথসভা স্থল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com