• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২০
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

জিএম আমিনুল হক / ৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন সঞ্চিত ফান্ডের চেক হস্তান্তর করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রয়াত সদস্য আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির, জি এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নানের সঞ্চিত ফান্ডের সমপরিমাণ অর্থের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য, প্রয়াত পাঁচজনই সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নিয়মিত কর্মরত সদস্য ছিলেন। তারা অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান ও তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান ও আব্দুর রহমান, সিনিয়র সদস্য জি এম রুহুল আমিন, আব্দুর রাজ্জাক ও হায়দার আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মণ্ডল, মেহেদী হাসান, জি এম আমিনুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সদস্যদের অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সমিতির কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com