• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এ আসনের উপকুলীয় এলাকাকে ইকোনমিক জোন করার পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করবো উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের ৪ থেকে ৫টি ফ্যাক্টরি করা হবে যেখানে শ্যামনগরের ৩৫ থেকে ৪০ হাজার নারী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং বেকারত্ব মুক্ত হয়। এই এলাকার অবহেলিত জেলে বাওয়ালীদের নিরাপত্তার জন্য সুন্দরবনকে দস্যু মুক্ত করবো।

 

৩ ফেব্রুয়ারী (মংগলবার) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা বাজারে খেয়াঘাট সংলগ্নে ইউনিয়ন বিএনপির কর্মী, সামার্থক সহ জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভায় এ কথা বলেন। এর আগে ড. মোঃ মনিরুজ্জামান পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

 

পদ্মাপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও আলহাজ্ব কামরুজ্জামানের সঞ্চলনায় এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান আরও বলেন গাবুরা পদ্মপুকুর ইউনিয়নের সংযোগ স্থলে একটি হাসপাতাল নিন্মান করবো এবং এই এলাকাকে পর্যটন হিসেবে তৈরী করবো। এই নির্বাচনের পর অতীতের মতো আমরা কোনো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো হয়রানি করা হবে না। বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি গিজ্জা প্যাগোডা ও মন্দিরের পুরহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১লক্ষ ডাঃ নিয়োগ হবে যার ভিতর ৮০ হাজার নারী ডাঃ নিয়োগ করা হবে। আমাদের সর্বোচ্চ নেতা সহ আমাদের দল যখন নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করছে তখন একটা দলের সর্বোচ্চ নেতা নারী সমাজকে নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেয়ার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com