• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জিএম আমিনুল হক / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ধুলিহরে মানবকল্যাণ সংস্থার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ধুলিহর জাহানাবাজ এলাকায় মানবকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সদর থানা মানবকল্যাণ সংস্থার সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রায় ৫০ জন অসহায় বয়স্ক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ধুলিহরের সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন, বাবলুর রহমান, আনিছুর রহমান, আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কম্বল পেয়ে ৭৭ বছর বয়সী আব্দুল মালেক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নিতেন, তাহলে অনেক মানুষ কষ্টের জীবন যাপন করতে হতো না।”

 

আয়োজকরা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানবিক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com