• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) দিনব্যাপি ফতুল্লা যুব সংসদের উদ্যোগে ক্যালিক্স প্রি- ক্যাডেট স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই খতনা কার্যক্রমে ৯১ জন শিশুর খাতনা সম্পন্ন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে ১৫ বছর যাবত চলামান এই সেবা কার্যক্রমে যারা জড়িত আছেন তাদেরসহ প্রয়াত লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান, এফসিএফ এর সভাপতি স্বপন, বিশিষ্ট শিল্পপতি হাজী গিয়াস, যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংবাদিক ও শিশু সংগঠক আনিসুজ্জামান অনুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

ফতুল্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।

 

কোয়ান্টাম ফতুল্লা সেলের আহ্বায়ক সেলিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, টাচ্ স্টোন এডুকেশনাল হোমের পরিচালক সেলিনা সুলতানা শিউলী, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ মজিবুর রহমান, সমাজসেবক কাজল সরদার, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, বিশিষ্ট সমাজসেবক বাশার সিদ্দিক, যুব সংসদের শহিদুজ্জামান শাহিন, হেমায়েত রসুল রিপন, মাহতাবউদ্দিন কিশোর, সামাজ সেবক শাহাবুদ্দিন মোল্লা, কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি- সেলের কর্মকর্তা ইঞ্জি. এসএম আতাউর রহমান ও আল-আমীন হোসেন প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com