• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫
সর্বশেষ :
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না ড. মনিরুজ্জামান

জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল, অবাধ ও সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

 

বুধবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং যৌথ বাহিনীর মহড়া ভোটারদের মাঝে আস্থা বাড়িয়েছে। প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

১১ ফেব্রুয়ারি বুধবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি নির্বাচনে নিয়োজিত পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতা, কঠোরতা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

 

তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ও ভোটারদের ন্যায়পরায়ণ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বকে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগী থাকার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ও বুথে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে। উপজেলায় উপকূলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের বিশেষ চাহিদার প্রেক্ষিতে নৌপথে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা উপজেলার বিভিন্ন নদ-নদী ও নৌরুটে টহল জোরদার করেছেন।

মোট ভোটারঃ
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। সর্বশেষ তথ্যানুযায়ী, উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন।

 

ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক ভোটার সংখ্যা নিম্নরূপ; পাইকগাছা পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৬৯৯ জন (পুরুষ ৭ হাজার ৫৯১, মহিলা ৮ হাজার ১০৮)। কপিলমুনি ইউনিয়নে ৩০ হাজার ৮৬৪ জন (পুরুষ ১৫ হাজার ৩২, মহিলা ১৫ হাজার ৪৩২)। গদাইপুর ইউনিয়নে ১৯ হাজার ৭১৭ জন (পুরুষ ৯ হাজার ৭৩৩, মহিলা ৯ হাজার ৯৮৪)। গড়ইখালী ইউনিয়নে ২১ হাজার ৫০০ জন (পুরুষ ১০ হাজার ৮৩৫, মহিলা ১০ হাজার ৬৬৫)। চাঁদখালী ইউনিয়নে ৩৮ হাজার ৩২১ জন (পুরুষ ১৯ হাজার ৫০০, মহিলা ১৮ হাজার ৮২১)। দেলুটি ইউনিয়নে ১৪ হাজার ৩৩২ জন (পুরুষ ৭ হাজার ২১২, মহিলা ৭ হাজার ১২০)। রাড়ুলি ইউনিয়নে ২৭ হাজার ২৬৫ জন (পুরুষ ১৩ হাজার ৯৩১, মহিলা ১৩ হাজার ৩৩৪)। লতা ইউনিয়নে ১০ হাজার ৮১ জন (পুরুষ ৫ হাজার ১৫৬, মহিলা ৪ হাজার ৯২৫)। লস্কর ইউনিয়নে ১৮ হাজার ৫৯৬ জন (পুরুষ ৯ হাজার ৩৭৬, মহিলা ৯ হাজার ২২০)। সোলাদানা ইউনিয়নে ২০ হাজার ৬৪১ জন (পুরুষ ১০ হাজার ৩৭৮, মহিলা ১০ হাজার ২৬৩)। হরিঢালী ইউনিয়নে ২২ হাজার ২২ জন (পুরুষ ১০ হাজার ৯৯৭, মহিলা ১১ হাজার ২৫)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

 

উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৮টি। এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য স্থাপন করা হচ্ছে ৪৮৮টি ভোটকক্ষ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com