• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৯
সর্বশেষ :
তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন, জানালো নতুন সময় শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে নগরঘাটায় তরুণ প্রার্থী মনিরুল ইসলাম মনির লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার

তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ

অনলাইন ডেষ্ক / ১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নড়াইলের একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে।

 

এতে পাম্পের ম্যানেজার নাহিদ ঘটনাস্থলেই নিহত হন, আর গুরুতর আহত পাম্পের কর্মী জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক তাদের হত্যার হুমকিও দেন।

 

রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জাহিদুল পাম্প থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।

 

এ সময় স্থানীয়রা নাহিদ ও জাহিদুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com