• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত

চিলিতে দাবানলে নিহত ১০

প্রতিনিধি: / ৭৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : চিলির মধ্যাঞ্চলীয় ভালপারাইসো এলাকায় দাবানলে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বনে লাগা এই আগুনের হুমকির মুখে পড়েছে শত শত বাড়িঘর। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর এএফপির। দেশটির সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক দেশে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি তিনি এই দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের কৌশল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগুন এখন ভিনা দেল মার ও ভালপারাইসো পর্যটন এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব এলাকার শত শত হেক্টর বন পুড়ে গেছে। আগুনের হাত থেকে বাঁচতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। চিলির জাতীয় বন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ভালপারাইসো এলাকাতেই ৪৮০ হেক্টর জমির সব গাছপালা পুড়ে গেছে। গ্রীষ্মকালীন প্রচ- গরম ও খরার কারণে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এলনিনোর প্রভাবসম্পন্ন এই আবহাওয়ার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এসব দুর্যোগের মধ্যে রয়েছে প্রচ- তাপ প্রবাহ ও দাবানল। সাম্প্রতিক সময়ে চিলি ও কলম্বিয়া অধিক তাপমাত্রা ও দাবদাহের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তবে সামনের দিনগুলোতে এ ধরনের আবহাওয়া আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ব্রাজিলেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com