• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

অনন্ত জলিল ক্ষমতার অপব্যবহারের কারন জানালেন

প্রতিনিধি: / ৪৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিনোদন: দিন ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের। নিপুণ আক্তারের প্যানেলের জন্য শাকিব খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি নাকচ করার পর অনন্ত জলিলকে একই প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনিও সময়ের অভাবে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলের কথায় বোঝা যায়, তার কিছুটা ইচ্ছা থাকলেও অতি ব্যস্ততার কারণে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন তার প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক পদে দাঁড়াবেন, তা আর হলো না। নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নানা রকম সমালোচনার জালে পড়তে হয় নেতাদের। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার ব্যবসাতে অনেক বেশি সময় দেয়া লাগে। তাই নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আর যাদের হাতে সিনেমা নেই, তারাই এসব নিয়ে ভাবে।’ অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি।’ তার ভাষায়, ‘নির্বাচনে জিতে ক্ষমতার অপব্যবহার করেন অনেকে। কারণ ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করতে দেখা যায়। সে কারণেই নেতারা এমন সমালোচিত হয় বলে আমার মনে হয়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com