• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

বাগেরহাটে প্যাথলজীর নির্বাহী পরিচালকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

প্রতিনিধি: / ৪৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের শিশু হাসপাতাল বিপরীত পাশে সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন নামের এ প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া।

ভ্রাম্যমান আদালত এ সময় শফিকুল আজম খান (৪৮) নামে এক ভুয়া শিশু চিকিৎসককে ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া স্বত্তেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com