• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

নায়িকা শাহনূর ভাই হত্যার বিচার চান

প্রতিনিধি: / ৫৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ঢাকাই সিনেমার নায়িকা শাহনূর। ২০২২ সালে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে খুন হয়েছিলেন এ জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের খালাতো ভাই। তখন থেকেই ভাই হত্যার বিচারের দাবিতে সরব ছিলেন অভিনেত্রী। গত রোববার সামাজিক মাধ্যমে ফের ভাই হত্যার বিচারের দাবি জানিয়ে পোস্ট করলেন শাহনুর। অভিনেত্রীর অভিযোগ, তাঁর ভাইয়ের খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শাহনূর নিজের পোস্টে লিখেছেন, ‘আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি। আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরেই আছে। এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার। ২০২২ সালে শাহনূরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সেসময় বিচারের দাবিতে শাহনূর একাধিক পোস্ট করেন। বর্তমানে শাহনূর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মিশা-ডিপজলের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন তিনি। ইতোমধ্যে ঘোষণাও দিয়েছেন এই প্রসঙ্গে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com