• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯
সর্বশেষ :
দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

হাইকোর্টের মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মাদক ও ব্ল্যাকমেইলিংয়ের মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ আদেশ দেন হাইকোর্ট। আসামিকে নিম্ন  আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এর আগে, ২০২১ সালের ১ আগস্ট রাতে মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডে নিজ বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার বেড রুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। মৌ তার বাসাটিকে ‘মদের বার’ হিসেবেই ব্যবহার করতেন বলে সেসময় পুলিশ জানিয়েছিল। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়। ওই সময় পুলিশ আরও জানিয়েছিল, মৌ মডেলিংয়ের নামে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে বø্যাকমেইল করে টাকা বা নানান সুবিধা আদায় করতেন। এ ছাড়া ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করে বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়া ছিল তার কাজ। এ পর্যন্ত মৌ মোট ১১টি বিয়ে করেছেন বলে জানায় ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র। মডেলিং পেশার আড়ালে বø্যাকমেইলিং করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি, নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও রয়েছে বলে গোয়েন্দাদের অনুসন্ধানে উঠে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com