• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে ঢুকবে না ইনশাল্লাহ : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচন পথসভা অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৪টায় সুজনসাহা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামকাটি ইউনিয়ন আমীর মাও: বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,ভিলেজ ডক্টর ফোরামের সভাপতি ডাঃ আফতাব উদ্দীন শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধীকার সম্পাদক আজিজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মেম্বার আব্দুল হাকিম, মাস্টার নিছার উদদীন, মাস্টার আমিনুর রহমান।

 

সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করতে হবে, যারা চাঁদাবাজি করে তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে প্রতিহত করতে হবে।এদেশের সকল মানুষ সমান শান্তি সহকারে বসবাস করার অধিকার সবারই আছে। তাই সম্মিলিতভাবে চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। ইসলামের আইন শুধু মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্যও প্রযোজ্য, এই আইনে কোন পার্সোনালিটি করা হয়নি। ইসলাম শান্তির ধর্ম সবাইকে নিয়েই একটি শান্তির সমাজ গঠন করতে চাই। তাই আসুন ঐক্যবদ্ধভাবে একটি শান্তির বাংলাদেশ গঠন করি।

 

উল্লেখ্য, সকাল ১০ টায় ইসলামকাটি বদর মোড় এলাকায় এক অমুসলিম সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রতন কুমার দে, গোবিন্দ কুমার দে, অসীম কুমার দাস, প্রমূখ।

 

সকাল ১১টায় পরানপুর পূজা মন্ডপের সামনে পরানপুর মৎস্যজীবী সমিতির উদ্যোগে এক অমুসলিম সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেম্বার আব্দুল হাকিম, শ্রী মহাদেব কুমার অধিকারী, সরস্বতী বিশ্বাস, প্রমূখ।
সকাল ১২টায় চাঁদপুর এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেম্বার ফারহানা ইয়াসমিন লাকি, সালেহা বেগম।

 

দুপুর ১টায় গোপালপুর অমুসলিম মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জয়দেব কুমার হোঢ়, রতন কুমার, হরপ্রসাদ নন্দী, প্রদীপ হোঢ়, বিষ্ণুপদ দে, প্রমূখ।
দুপুর ২টায় বারাত পূজা মন্ডপ প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অসীম কুমার দে, আব্দুল মজিদ, মাস্টার প্রবোধ কুমার প্রশান্ত কুমার দাস প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com